শান্তা ফিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

শান্তা ফিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বে-মেয়াদি ফান্ড ‘শান্তা ফিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৩ জুন) অনুষ্ঠিত কমিশনের ৭৭৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সূত্র মতে, এই মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা। ফান্ডটিতে উদ্যোক্তা শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ১ কোটি টাকার যোগান দেবে। বাকি ৯ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির ব্যবস্থাপনায় আছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট। আর এর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন