Ortho Songbad আর্কাইভ

আগ্রহ কমার শীর্ষে সী পার্ল

আগ্রহ কমার শীর্ষে সী পার্ল
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫২টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন সী পার্লের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার লেনদেন শেষে সী পার্লের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫০ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৪৪ শতাংশ কমেছে।

ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরামিটের ৫ দশমিক ২৫ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৫ দশমিক ১২ শতাংশ, সমতা লেদারের ৪ দশমিক ৮৪ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪ দশমিক ১৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৩ দশমিক ৮৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৩ দশমিক ৭৩ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬৫ শতাংশ, আইএলএফএসএলের ৩ দশমিক ৬৩ শতাংশ এবং হা-ওয়েল টেক্সটাইলের শেয়ার দর ৩ দশমিক ২৫ শতাংশ কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার