গত সপ্তাহে আগ্রহের শীর্ষে মালেক স্পিনিং
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে মালেক স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মালেক স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ টাকা ৭০ পয়সা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা বা ৫২ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ২৯ দশমিক ৬৩ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ২৮ দশমিক ৭৯ শতাংশ, সালভো কেমিক্যালের ২৩ দশমিক ৯৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২৩ দশমিক ৬২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ২২ দশমিক ৬২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ২১ দশমিক ৯৭ শতাংশ, ইউনিক হোটেলের ২১ দশমিক ৯৩ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ২০ দশমিক ৯৭ শতাংশ এবং এনভয় টেক্সটাইলের শেয়ার দর ১৯ দশমিক ২৩ শতাংশ বেড়েছে।