Ortho Songbad আর্কাইভ

২৪ ঘণ্টায় করোনায় ১০৮ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় করোনায় ১০৮ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৯৭৬ জনে। এর আগে, গত ১৮ এপ্রিল ১০২ জনের মৃত্যু হয়েছিল এবং ১৯ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৭৮ হাজার ৮০৪ জনে।

শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৬৫৩ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ।

এদিকে, আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৭২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৭১৬ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার