Ortho Songbad আর্কাইভ

আগ্রহ কমার শীর্ষে মুন্নু ফেব্রিক্স

আগ্রহ কমার শীর্ষে মুন্নু ফেব্রিক্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪১টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন মুন্নু ফেব্রিক্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার লেনদেন শেষে মুন্নু ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৩ শতাংশ কমেছে।

ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের ৬ দশমিক ৭৪ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৪.দশমিক ২৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.দশমিক ৩০ শতাংশ, জেনেক্সের ২ দশমিক ৩০ শতাংশ, ফাইন ফুডসের ২ দশমিক ১৯ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.দশমিক ১৪ শতাংশ, হাক্কানি পাল্পের ২ দশমিক ০২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১ দশমিক ৯২ শতাংশ এবং ডেসকোর শেয়ার দর ১ দশমিক ৭৫ শতাংশ কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার