খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বস্ত্র খাত

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বস্ত্র খাত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বস্ত্র খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৪ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ব্যাংক খাতে ১০ দশমিক ৮ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সাধারণ বিমা খাতে ৯ দশমিক ৮ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ওষুধ-রসায়ন খাতে ৮ দশমিক ৯ শতাংশ, বিবিধ খাতে ৮ দশমিক ৮ শতাংশ, প্রকৌশল খাতে ৮ দশমিক ৩ শতাংশ, জীবন বিমা খাতে ৬ শতাংশ, আর্থিক খাতে ৪ দশমিক ৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪ শতাংশ, খাদ্য খাতে ২ দশমিক ৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৪ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ দশমিক ৫ শতাংশ, সেবা-আবাসন ও আইটি খাতে ১ দশমিক ৪ শতাংশ, ট্যানারি খাতে ১ দশমিক ২ শতাংশ, সিরামিক ও কাগজ খাতে দশমিক ৯ শতাংশ, ট্রাভেল খাতে দশমিক ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন