Ortho Songbad আর্কাইভ

রোগী বাড়লে অক্সিজেন সংকট হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

রোগী বাড়লে অক্সিজেন সংকট হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর
বর্তমানে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই। তবে রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটা চ্যালেঞ্জ হতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মো. নাজমুল ইসলাম।

রোববার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত সংবাদ বুলেটিনে তিনি এসব কথা বলেন।

মহামারির পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, বছরের ২৫তম সপ্তাহের তুলনায় ২৬তম সপ্তাহে রোগী বেড়েছে ৫১ শতাংশ। একই সময়ে মৃত্যু বেড়েছে ৪৬ শতাংশ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অক্সিজেন–সংকটে রোগীর মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তা সাংবাদিকদের জানানো হবে।

মডার্নার টিকা কীভাবে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে বলেও জানান অধ্যাপক মো. নাজমুল ইসলাম।

মুল সাইট থেকে

পুজিবাজার