Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ৭৩ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এমএল ডাইংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৩৭ লাখ ২১ হাজার টাকার।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- কেয়া কসমেটিক, সন্ধানী ইন্স্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, ন্যাশনাল ফিড মিল, ডেল্টা লাইফ, মালেক স্পিনিং, জেনেক্স ইনফোসিস ও আইএফআইসি ব্যাংক।

মুল সাইট থেকে

পুজিবাজার