করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৯৬৪
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।
সোমবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল (রোববার) একদিনে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু হয়। এছাড়া গত ২৭ জুন মারা যান ১১৯ জন, এরপর ৩০ জুন মারা যান ১১৫ জন, ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই মারা যান ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জনের মৃত্যু হয়েছিল এবং ৩০ জুন মারা যান ১১৫ জন।
এদিকে, আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৮৫৭ জন।