সপ্তাহ খানেকের মধ্যে জাপান থেকে আসছে ২৫ লাখ টিকা: পররাষ্ট্রমন্ত্রী
কোভ্যাক্সের আওতায় সপ্তাহ খানেকের মধ্যে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার অন্তত ২৫ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ।
বুধবার (৭ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, চীন থেকে প্রতি মাসে ৫০ লাখ করে তিনমাসে দেড় কোটি সিনোফার্মের কেনা টিকা দেশে আসবে। চলতি মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকেও আসবে দশ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা।
মন্ত্রী আরও জানান, বেসরকারি খাত করোনার টিকা আমদানি করতে আগ্রহী হলেও জননিরাপত্তার কারণে সরকার আপাতত নিজেই তা করবে।