Ortho Songbad আর্কাইভ

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় ৯০ পয়সা হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬৯ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির আয় ছিল ১ টাকা ৫১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২২ টাকা ৭৯ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার