Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল

দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ও পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড বুধবার (১৪ জুলাই) স্পট মার্কেটে যাচ্ছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ১৮ জুলাই, রোববার ব্যাংক এশিয়ার বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট ও পাইওনিয়র ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট।

এর আগের ১৪ জুলাই ও ১৫ জুলাই স্পট মার্কেটে হবে এ কোম্পানি দুটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১৮ জুলাই, রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি দুটি।

মুল সাইট থেকে

পুজিবাজার