Ortho Songbad আর্কাইভ

ঈদের পর নিত্যপণ্যের দোকান খোলার সময় কমল

ঈদের পর নিত্যপণ্যের দোকান খোলার সময় কমল
আগামী ১৫ জুলাই থেকে আট দিন ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে কাঁচাবাজার এবং নিত্যপণ্যের দোকান। তবে ২৩ জুলাই থেকে দোকান খোলা রাখার সময় কমানো হয়েছে। ওই সময় দিনে মাত্র ৬ ঘণ্টা নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নতুন করে জারি করা বিধিনিষেধের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত চলমান সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত চলাচলে কঠোর বিধিনিষেধ জারি থাকবে।

২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। চলমান বিধিনিষেধে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রয়-বিক্রয় করার সুযোগ রয়েছে। অর্থাৎ চলমান বিধিনিষেধের চেয়ে ঈদের পর দুই ঘণ্টা কম খোলা থাকবে কাঁচাবাজার। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন, বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার