ঈদের আগে ব্যাংকে লেনদেন চলবে স্বাভাবিক নিয়মে

ঈদের আগে ব্যাংকে লেনদেন চলবে স্বাভাবিক নিয়মে
ঈদ উল আজহার আগে করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এ সময় ব্যাংকের লেনদেন ও পরিচালনার নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে তিন দিন স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংক। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে।

লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এছাড়া আগামী শনিবার (১৭ জুলাই) ও ঈদের আগের দিন মঙ্গলবার (২০ জুলাই) শিল্প এলাকায় ব্যাংক সীমিত আকারে খোলা থাকবে।

মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ‘করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম প্রসঙ্গে’ নতুন এ নির্দেশনা জারি করেছে।

এদিকে ঈদের পর ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এ সময়ে ব্যাংকগুলো চাহিদামাফিক শাখা খোলা রাখতে পারবে।

২১ জুলাই দেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এদিকে ঈদের আগে পোশাকশিল্প এলাকার ব্যাংকের শাখা ১৭ ও ২০ জুলাই খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। তখন এসব শাখায় লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। যেসব এলাকার ব্যাংক শাখা খোলা রাখতে হবে, সেগুলো হলো ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি