ঈদের পরে পুঁজিবাজারে লেনদেন তিন ঘণ্টা
ঈদের পরে আগামী ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এ সময়ে ব্যাংকের অন্যান্য কাজ চলবে বিকেল ৩টা পর্যন্ত। যার সাথে মিল রেখে পুঁজিবাজারে লেনদেন হবে বেলা ১ টা পর্যন্ত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকিং কার্যক্রমের সাথে মিল রেখে পুঁজিবাজারে লেনদেন হয়। ঈদের পর ব্যাংকিং সময় যেহেতু দুপুর দেড়টা পর্যন্ত সে হিসেবে পুঁজিবাজারের লেনদেন হবে ১ টা পর্যন্ত।
এর আগে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সর্বাত্মক লকডাউনে ব্যাংকিং লেনদেন কমিয়ে আনা হয়। যাতে করে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত কমিয়ে আনা হয়। এরপরে গত ৮ জুলাই থেকে ব্যাংকিং লেনদেন সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করা হয়।