Ortho Songbad আর্কাইভ

আয় বেড়েছে সিঙ্গার বিডির

আয় বেড়েছে সিঙ্গার বিডির
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে।

কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ০.৮২ টাকা।

এদিকে, ছয় মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৬৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২.০২ টাকা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৩৩ টাকা ৭২ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার