নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ‘ট্যাপ টু জয়েন’ নামের নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীরা যে কোনও সময়, যে কোনও গ্রুপ ভয়েস কলে যোগ দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। খুব শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস কলে কাউকে ইনভাইট করা হলে, তিনিও সহজেই যোগ দিতে পারবেন।

এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস কলে একসঙ্গে তিন বা তার থেকে বেশি মানুষকে যোগ করা যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেই কল এতদিন পর্যন্ত কোনও গ্রুপ মেম্বার মিস করলে, তাঁকে আবার ম্যানুয়ালি সেখানে অ্যাড করতে হত। এবার যখন খুশি ট্যাপ টু জয়েন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা যে কোনও মুহূর্তে যে কোনও গ্রুপ ভয়েস কলে যোগ দিতে পারবেন।

বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে কোনও গ্রুপ কল ব্যবহারকারীরা মিস করে গেলে, তাঁদের আর মিসড্ কল দেখানো হবে না। তার পরিবর্তে একটি ইন্ডিকেটর থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি সেই গ্রুপ কলে যোগ দিতে পারবেন।

এদিকে আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস কলের ইন্টারফেস আরও সুন্দর করা হচ্ছে। যা দেখতে অনেকটাই অ্যাপল ফেসটাইমের মতো হতে চলেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা