দৌলতদিয়া আটকে আছে ছয় শতাধিক গাড়ি
দেশের দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী কোরবানির পশুবাহী ট্রাক ও যানবাহনের বাড়তি চাপে দৌলতদিয়ার কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে সড়কে আটকে রয়েছে ছয় শাতাধিক যানবাহন। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।
শুক্রবার (১৬ জুলাই) দুপুর থেকে দৌলতদিয়ার ঢাকা-খুলনা ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শত শত যানবাহন আটকে রয়েছে।
জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রয়েছে কোরবানির পশুবাহী ট্রাক ও বাসসহ অন্তত চার শতাধিক যানবাহন। জেলার গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আরও অন্তত দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে।
তীব্র গরমে ট্রাকে থাকা কোরবানির পশু অসুস্থ হতে দেখা গেছে। সড়কে আটকে থেকে ভোগান্তি পোহাচ্ছেন বাসচালক ও যাত্রীরা।
এবিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম গণমাধ্যমে বলেন, স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি পশুবাহী ট্রাকের চাপ বেড়েছে। যে কারণে দৌলতদিয়ায় দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। বর্তমানে এরুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।