Ortho Songbad আর্কাইভ

বিসিবি আইসিএল গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

বিসিবি আইসিএল গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড বিসিবি আইসিএল গ্রোথ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৮ জুলাই) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২০-২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

৩০ জুন, ২০২১ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন। আলোচ্য সময়ে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১১ টাকা ৮১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার