বার্জার পেইন্টসের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ বার্জার পেইন্টসের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫৮ টাকা ০৩ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ৫২ টাকা ২২ পয়সা ছিল।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭২ টাকা ১০ পয়সা, যা আগের বছর ৮১ টাকা ৯০ পয়সা ছিল।
গত ৩১ মার্চ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩২ টাকা ৭৮ পয়সা।
আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ আগস্ট।