দেশে পৌঁছেছে মাইন প্রতিরোধী গাড়ির প্রথম চালান

দেশে পৌঁছেছে মাইন প্রতিরোধী গাড়ির প্রথম চালান
বাংলাদেশের কাছে মাইন প্রতিরোধী ও চোরাগোপ্তা হামলা সুরক্ষিত ৩১টি ম্যাক্সপ্রো এমআরএপি গাড়ি এবং তিনটি ধাতুনির্মিত শার্ক বোট হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৩ জুলাই) ঢাকার মা‌র্কিন দূতাবাস তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌ক পেজে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

এ‌তে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষী সরবরাহে বৃহত্তম দেশ হিসেবে বাংলাদেশের জন্য তাদের বাহিনীর সুরক্ষায় অত্যাধুনিক সরঞ্জাম থাকা জরুরি এবং এ সামরিক প্রস্তুতির লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মাইন প্রতিরোধী ও চোরাগোপ্তা হামলা সুরক্ষিত ৩১টি ম্যাক্সপ্রো এনআরএপি গাড়ি এবং তিনটি ধাতুনির্মিত শার্ক বোট বাংলাদেশকে হস্তান্তর করেছে।

দূতাবা‌সের বার্তায় উল্লেখ করা হয়, এ এমআরএপি গাড়িগুলো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের বিস্ফোরক যন্ত্র থেকে সুরক্ষা দিতে ব্যবহার করা হবে। আর বোটগুলো বাংলাদেশ সেনাবাহিনীর নদীতীরে অবস্থিত ব্যাটালিয়নের জন্য ব্যবহৃত হবে।

এটি বাংলাদেশ সেনাবাহিনীর কেনা মোট ৫০টি এমআরএপি গাড়ি ও ৭টি মেটাল শার্ক বোটের প্রথম চালান। পুরো এ চালানের মূল্য ২৯ মিলিয়ন ডলারেরও বেশি। এর মধ্যে ১৩ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র অনুদান হিসেবে দিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা