জাপানের উপহারের ২ লাখ ২০ হাজার টিকা আসছে কাল

জাপানের উপহারের ২ লাখ ২০ হাজার টিকা আসছে কাল
জাপান থেকে কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে পাওয়া ২ লাখ ২০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা আগামীকাল দেশে আসছে।

শনিবার (২৪ জুলাই) বিকেল তিনটা ২০ মিনিটে এই ভ্যাকসিনের চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।

শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

জানা গেছে, জাপান বাংলাদেশকে কয়েক ধাপে ২৯ লাখ আ্যস্ট্রাজেনেকার টিকা দেবে। এই টিকার প্রথম চালান দেশে আসছে শনিবার।

প্রসঙ্গত, করোনা টিকা সরবরাহের বৈশ্বিক জোট কভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটির (কোভ্যাক্স) মাধ্যমে টিকা পাচ্ছে বাংলাদেশ। কোভ্যাক্স থেকে আগে বাংলাদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশকে টিকা দেয়ার কথা বলা হয়েছিল। সে হিসেবে বাংলাদেশের ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা। মূলত, কোভ্যাক্সে দুইভাবে টিকা সংগ্রহ করা হয়। বিশ্বের বিভিন্ন ধনী দেশ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কোভ্যাক্সকে টিকা কিনে দেয় অথবা টিকা কেনার টাকা পরিশোধ করে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা