Ortho Songbad আর্কাইভ

ময়মনসিংহ মেডিক‌্যালে আরও ১৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক‌্যালে আরও ১৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ ছিলো দুই জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন। এছাড়া, জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৯৬ জনের।

শনিবার (২৪ জুলাই) সকালে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪২৬ জন চিকিৎসাধীন আছেন। নতুন করে ভর্তি হয়েছেন ৬৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৩৮৪টি নমুনা পরীক্ষা করে ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ শতাংশ।

মুল সাইট থেকে

পুজিবাজার