বাংলাদেশে টিকা উৎপাদন করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে টিকা উৎপাদন করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা উৎপাদন করবে চীন। এ নিয়ে বাংলাদেশ চীনের সঙ্গে বেশ কিছু বিষয়ে কাজ শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

শনিবার (২৪ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ আজ শনিবার (২৪ জুলাই) বিকেলে জাপান থেকে বাংলাদেশে এসেছে। এ উপলক্ষে তিনি সেখানে বক্তব্য রাখেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৫ জুলাই উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশ চাইলে টিকা উৎপাদনের চুক্তির ঘোষণা ৫/৬ ঘণ্টার মধ্যে পাঠিয়ে দেব। টিকা উৎপাদনের জন্য আগাম কোনো অবকাঠামো পরিদর্শন করার প্রয়োজন নেই বলে তিনি জানিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে চীনের টিকা কো-প্রোডাকশন করার জন্য পররাষ্ট্র তথা স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এদিকে ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, আগামী ১ মাসের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ২৮ লাখ ডোজ বাংলাদেশে আসবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, টিকা নিয়ে আগামীতে আর কোনো সংকট হবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা