আজ থেকে পুঁজিবাজারে লেনদেন ৩ ঘণ্টা

আজ থেকে পুঁজিবাজারে লেনদেন ৩ ঘণ্টা
ঈদ-উল-আজহা ও সাপ্তাহিক ছুটিতে ৫ দিন বন্ধ থাকার পর রোববার (২৫ জুলাই) খুলছে দেশের পুঁজিবাজার। করোনাভাইরাস অতিমারি মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে আজ থেকে লেনদেন চলবে পুঁজিবাজারে।

করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে ব্যাংকে লেনদেনের সময় কমায় পুঁজিবাজারেও কমবে লেনদেনের সময়। আজ ২৫ জুলাই থেকে পুঁজিবাজারে ৩ ঘণ্টা লেনদেন হবে। লেনদেন শুরু হবে সকাল ১০টায়। আর তা বেলা ১ পর্যন্ত চলবে।

পুঁজিবাজারে লেনদেন শুরুর আগের ১৫ মিনিট অর্থাৎ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত থাকবে প্রি-ওপেনিং সেশন। অন্যদিকে লেনদেন শেষ হওয়ার পরবর্তী ১৫ মিনিট অর্থাৎ বেলা ১টা থেকে বেলা ১ টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন