Ortho Songbad আর্কাইভ

দরপতনের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড

দরপতনের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর ৬০ পয়সা বা ৪ দশমিক ৯২ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ফান্ডটি সর্বশেষ ১১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৩৪১ বারে ১৮ লাখ ৭৬ হাজার ৬৫৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২১ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড । আজ কোম্পানিটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ৯৪ শতাংশ কমেছে।

ইনডেক্স অ্যাগ্রো লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৬ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ৯২ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- উসমানিয়া গ্লাস শিট, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স,সন্ধানী ইন্স্যুরেন্স, ইমাম বাটন, জুট স্পিনার্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার