Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে ১৫৩ টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে পিপলস ইন্স্যুরেন্স লিমিটেডের। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৯১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ১৭২ বারে ২৬ লাখ ৫৫ হাজার ৪৮৫টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৬৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ১০ পয়সা বা ৮.৬৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল হেভি কেমিক্যাল, সেন্ট্রাল ফার্মা,আনোয়ার গ্যালভানাইজিং, বিজিআইসি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সোনালী পেপার ও পেনিনসুলা চিটাগং লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার