এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন হাবিবুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন হাবিবুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান আকন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ শাখায় উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

গত ৬ জুলাই ২০২১ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য, মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এই নিয়োগ প্রদান করেন।

অধ্যাপক রহমান ১৯৭২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু’টি হলের আবাসিক শিক্ষক, হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি, বিসনেজ স্টাডিস অনুষদের ডীন, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ফাইন্যান্স কমিটির সদস্য এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুস্টিয়ার ফাইন্যান্স কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। এছাড়া তাঁর বেশ কিছু গবেষণামূলক প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

তিনি ১৯৪৬ সালের ১ আগস্ট পিরোজপুর সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর খুলনার আজম খান কমার্স কলেজ থেকে বি.কম (সম্মান) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণিতে এম.কম ডিগ্রি লাভ করেন। তিনি আমেরকিার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় হতে “রিসার্চ মেথডলজি অ্যান্ড কম্পিউটার স্কিলস” এর উপর অধিকতর প্রশিক্ষণ লাভ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি