Ortho Songbad আর্কাইভ

ইউনাইটেড ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ইউনাইটেড ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ১১ পয়সা ছিল।

অপরদিকে প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫০ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৭ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৬৫ পয়সা, যা গত বছর মাইনাস ৪ টাকা ৬২ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৬১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার