Ortho Songbad আর্কাইভ

‘এ’ ক্যাটাগরিতে স্থান পেল এনআরবিসি ব্যাংক

‘এ’ ক্যাটাগরিতে স্থান পেল এনআরবিসি ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক লিমিটেডকে ‘এন’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) থেকে কোম্পানিটি ’এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ে সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দিয়ে এ ক্যাটাগরিতে স্থান পেয়েছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

মুল সাইট থেকে

পুজিবাজার