Ortho Songbad আর্কাইভ

দর বাড়ার শীর্ষে এস আলম

দর বাড়ার শীর্ষে এস আলম
ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩০৪ বারে ২৯ লাখ ৬৮ হাজার ৩৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৪৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৩৬৩ বারে ২৫ লাখ ১০ হাজার ২১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২৭ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইনডেক্স এগ্রোর দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩০৫ বারে ৭ লাখ ১৯ হাজার ২৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৭ লাখ টাকা।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তাওফিকা ফুডের ৯.৯৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.৯৩ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৯.৯৩ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৯.৯২ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৯০ শতাংশ, সুহৃদের ৯.৮৫ শতাংশ এবং আরএসআরএম স্টিলের শেয়ার দর ৯.৬৮ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার