Ortho Songbad আর্কাইভ

সেনাপ্রধানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য

সেনাপ্রধানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র।

সােমবার (২ আগস্ট) সেনাবাহিনী সদর দফতরে ব্রাজিলের রাষ্ট্রদূত এ সৌজন্য সাক্ষাৎ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলােচনা করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্রাজিলের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

মুল সাইট থেকে

পুজিবাজার