Ortho Songbad আর্কাইভ

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে এবার পাকিস্তানের আম উপহার

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে এবার পাকিস্তানের আম উপহার
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার পাঠিয়েছে পাকিস্তান সরকার।

সোমবার (০২ আগস্ট) রাতে ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে পাকিস্তানি আম পাঠানো হয়েছে।

এর আগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য হাঁড়িভাঙা আম পাঠান। আমগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরে হস্তান্তর করা হলে বঙ্গবন্ধুকন্যার প্রশংসা করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার