বাংলাদেশকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দেবে সিঙ্গাপুর

বাংলাদেশকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দেবে সিঙ্গাপুর
মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে সিঙ্গাপুর। সহযোগিতার প্রথম ধাপে বাংলাদেশকে ৫০টি স্বতন্ত্র উচ্চ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন কনসেনট্রেটর এবং ১৫ লাখ সার্জিকাল মাস্ক দিচ্ছে দেশটি।

জানা গেছে, গত কয়েক মাস ধরে বাংলাদেশ হাইকমিশন এ বিষয়ে সিঙ্গাপুর সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, কর্মকর্তা ও অন্যান্য বেসরকারি দাতব্য সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে আলোচনা করে আসছিল। কয়েক দফা আলোচনার পর সিঙ্গাপুর রেড ক্রস সোসাইটি বাংলাদেশকে অক্সিজেন কনসেনট্রেটরসহ জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর বিষয়ে সম্মত হয়।

সোমবার (২ আগস্ট) সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন একটি প্রতীকী আয়োজনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভার্চুয়াল উপস্থিতিতে প্রথম ধাপের এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠিত হয়।

এসব চিকিৎসা সামগ্রী শিগগির ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হবে। সিঙ্গাপুর রেড ক্রস সোসাইটি কয়েকটি ধাপে দ্রুত আরও জরুরি চিকিৎসা সামগ্রী পাঠাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা