Ortho Songbad আর্কাইভ

সাভারে সিঙ্গারের গোডাউনে আগুন

সাভারে সিঙ্গারের গোডাউনে আগুন
সাভারে সিঙ্গার ইলেকট্রনিকসের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার, আশুলিয়া ও ট্যানারির ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তেঁতুলজোড়া এলাকায় সিঙ্গারের ওই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানা ও ফায়ার সার্ভিস সূত্র গণমাধ্যমে জানায়, সকালে গোডাউনের ভেতর থেকে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশুলিয়া ও ট্যানারি থেকে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

মুল সাইট থেকে

পুজিবাজার