Ortho Songbad আর্কাইভ

গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা

গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ২ টাকা ১৩ পয়সা। আর ২০২১ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১১ টাকা ৬৯ পয়সা।

ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার