Ortho Songbad আর্কাইভ

সফট স্কিল প্রশিক্ষণ পাবেন ৫ লাখ চাকরিপ্রত্যাশী

সফট স্কিল প্রশিক্ষণ পাবেন ৫ লাখ চাকরিপ্রত্যাশী
আগামী ৫ বছরে ৫ লাখ চাকরিপ্রত্যাশী ও পেশাজীবীর কর্মদক্ষতা বৃদ্ধিতে সফট স্কিল প্রশিক্ষণ দেবে সরকার। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ওয়াদানী অপারেটিং ফাউন্ডেশন (ডব্লিউওএফ) এর মধ্যে সম্প্রতি একটা চুক্তি স্বাক্ষর হয়।

‘www.bdskills.gov.bd’ প্লাটফর্মে প্রশিক্ষণের রেজিস্ট্রেশন শুরু হবে এ মাসের শেষ সপ্তাহে এবং প্রশিক্ষণ শুরু হবে সেপ্টেম্বর থেকে।

শনিবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিসিসি’র প্রশিক্ষণ প্লাটফর্ম মাধ্যমে ‘www.bdskills.gov.bd’ ২০২৬ সালের মধ্যে ৫ লাখ চাকরিপ্রত্যাশী ও পেশাজীবীদের প্রশিক্ষণ বিষয়ে চুক্তিটি স্বাক্ষর হয়।

বিসিসি’র লিভারেজিং আইসিটি প্রকল্প পরিচালক ও ডেটা সেন্টারের সিএ অপারেটিং এবং সিকিউরিটি পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং ডব্লিউওএফের নির্বাহী পরিচালক ড. অজয় কেলা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক ও প্রশিক্ষণের বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার একটি বৈশ্বিক খ্যাতনামা প্রতিষ্ঠানের সহযোগিতায় আগামী সেপ্টেম্বর থেকে পরবর্তী ৫ বছরে চাকরিপ্রত্যাশী ও পেশাজীবীদের গুণগত মানের সফট স্কিল প্রশিক্ষণ দেবে। যাতে তাদের মধ্যে আন্তঃব্যক্তিক যোগাযোগ ও নেতৃত্ব প্রদানে দক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধি পায়।

মুল সাইট থেকে

পুজিবাজার