Ortho Songbad আর্কাইভ

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে। অন্যদিকে দর কমেছে ২ খাতে। আর একটি খাতে দর অপরিবর্তিত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিরামিক খাতে। এই খাতে ৮ দশমিক ৮ শতাংশ দর বেড়েছে। এরপরে কাগজ খাতে ৭ দশমিক ৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইটি খাতে ৬ দশমিক ২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৫ দশমিক ৬ শতাংশ, পাট খাতে ৫ দশমিক ১ শতাংশ, বস্ত্র খাতে ৫ শতাংশ, ট্যানারি খাতে ৪ দশমিক ৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪ দশমিক ১ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৩ দশমিক ৬ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩ দশমিক ১ শতাংশ, বিবিধ খাতে ২ দশমিক ৯ শতাংশ, ফার্মা খাতে ২ দশমিক ৭ শতাংশ, আর্থিক খাতে ২ দশমিক ৬ শতাংশ, সিমেন্ট খাতে ২ দশমিক ৫ শতাংশ, ব্যাংক খাতে ১ দশমিক ৩ শতাংশ, খাদ্য ও মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে দর কমেছে মাত্র ২ খাতে। খাতগুলো হচ্ছে- সাধারণ বিমা ও টেলিকমিউনিকেশন খাত। আর জীবন বিমা খাতে দর অপরিবর্তিত রয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার