Ortho Songbad আর্কাইভ

আজ থেকে পুঁজিবাজারে লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত

আজ থেকে পুঁজিবাজারে লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত
ব্যাংকের সাথে পুঁজিবাজারেরও লেনদেনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী আজ সোমবার (৯ আগস্ট) ও ১০ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন চলবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে পুঁজিবাজারে লেনদেনের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।

যেহেতু বাংলাদেশ ব্যাংক ৯ ও ১০ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেনের সময়সীমা নির্ধারণ করেছে। এর প্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন ২ টা ৩০ পর্যন্ত চলবে।

মুল সাইট থেকে

পুজিবাজার