Ortho Songbad আর্কাইভ

সাউথবাংলা ব্যাংকের লেনদেন শুরু আগামীকাল

সাউথবাংলা ব্যাংকের লেনদেন শুরু আগামীকাল
পুঁজিবাজারের আসার অপেক্ষায় থাকা চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংক সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের লেনদেন আগামী ১১ আগস্ট। দেশের উভয় পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একযুগে লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র মতে, বর্তমানে পুঁজিবাজারে ৩১টি ব্যাংকের লেনদেন চলছে। সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের লেনদেন শুরু হওয়ার মাধ্যমে এই সংখ্যা হবে ৩২টি।

এর আগে সোমবার (৯ আগস্ট) সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিওতে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের আইপিও শেয়ার জমা করা হয়েছে। ফলে আগামীকাল (১১ আগস্ট) দেশের উভয় পুঁজিবাজারে চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংকের লেনদেন শুরু হবে।

এছাড়া কোম্পানিটির আইপিওতে গত ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত আবদেন গ্রহণ করা হয়। আইপিও সমবন্টনের নীতিমালা অনুযায়ী, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের আইপিওতে সাধারণ বিনিয়োগকারী প্রতি ১০ হাজার টাকায় ৬0টি শেয়ার পেয়েছেন। প্রবাসী বিনিয়োগকারী প্রতি ১০ হাজার টাকায় ১০৮ শেয়ার পেয়েছেন এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা প্রতি ১০ হাজার টাকার বিপরীতে ৭৬টি করে শেয়ার বরাদ্দ পেয়েছেন।

সাউথ বাংলা ব্যাংক পুঁজিবাজারে থেকে ১০০ কোটি টাকা উত্তোলনের জন্য ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নেয়া হয় ১০ টাকা করে। পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৩.১৮ টাকা। আর ওই বছরের ৯ মাসে ইপিএস হয়েছে ০.৯৪ টাকা। যা বিগত ৫ বছরের ভারিত গড় হারে হয়েছে ১.২৪ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

মুল সাইট থেকে

পুজিবাজার