দর বৃদ্ধির কারণ জানে না জেমিনি সি ফুড
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সম্প্রতি জেমিনি সি ফুডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৯ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১২ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬০ টাকা ৫০ পয়সা । ৯ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ২৩১ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।