Ortho Songbad আর্কাইভ

বোনাস লভ্যাংশ পাঠিয়েছে ইউসিবি

বোনাস লভ্যাংশ পাঠিয়েছে ইউসিবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩১, ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১১ আগস্ট বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে ইউসিবি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।

মুল সাইট থেকে

পুজিবাজার