Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে সোমবার

দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে সোমবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী সোমবার (১৬ আগস্ট) স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৭ আগস্ট, মঙ্গলবার । কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ আগস্ট, বুধবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার