অ্যাডিশনাল এসপি পদমর্যাদার ৭১ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) এক আদেশে তাদের নতুন কর্মস্থলে বদলি করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়েছিল।
পুলিশ সদর দফপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়, গত ৮ আগস্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী এসব কর্মকর্তাকে সিনিয়র স্কেল (৬ষ্ঠ গ্রেড) পদে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে পদোন্নতি প্রদান করা হয়েছে।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত পদে ও স্থানে বদলি ও পদায়ন করা হলো।