Ortho Songbad আর্কাইভ

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৩ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন করোনা পজিটিভ এবং নয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (১৬ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন গণমাধ্যমে এ তথ্য জানান।

করোনায় মৃতরা হচ্ছেন– ময়মনসিংহের ভালুকার আমির হোসেন (৭০), গফরগাঁওয়ের শিরিনা (৫০), সিরাজ আলী (৫৫) ও নেত্রকোনার কেন্দুয়ার জম্মাত আলী (৯০)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন– ময়মনসিংহের সদরের সিরাজ আলী (৭৫), রাশেদা (৭০), ধোবাউড়ার আয়েশা (৭৫), ফুলপুরের গিয়াস উদ্দিন (৭৫), গফরগাঁওয়ের নজরুল ইসলাম (৬৫), নেত্রকোনা সদরের রেনু আক্তার (৩৫), রতন মিয়া (৫০), টাঙ্গাইলের ঘাটাইলের সুকুর মাহমুদ (৮০) ও জামালপুর সদরের মরিয়ম আক্তার (৬৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৬৩ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭০৮টি নমুনা পরীক্ষায় ১৬৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৯ হাজার ৩৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬২২ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার