Ortho Songbad আর্কাইভ

সংসদের চতুর্দশ অধিবেশন বসছে ১ সেপ্টেম্বর

সংসদের চতুর্দশ অধিবেশন বসছে ১ সেপ্টেম্বর
চলমান একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন বসছে আগামী ১ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৫টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গতকাল সোমবার এই অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আসন্ন অধিবেশনটি হবে চলতি বছরের চতুর্থ অধিবেশন। জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

গত ৩ জুলাই শেষ হয়েছিল সংসদের ত্রয়োদশ অধিবেশন, যেটি ছিল বাজেট অধিবেশন। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে স্বাস্থ্যবিধি মেনে গত কয়েকটি অধিবেশন বসেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার