Ortho Songbad আর্কাইভ

জুলাইয়ে ২ কোটি ৬৫ লাখ টাকা ভ্যাট দিল ফেসবুক

জুলাইয়ে ২ কোটি ৬৫ লাখ টাকা ভ্যাট দিল ফেসবুক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জুলাই মাসে দুই কোটি ৬৫ লাখ টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট জমা দিয়েছে।

বুধবার (১৮ আগস্ট) ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেসবুক তিনটি প্রতিষ্ঠানের নামে জুলাই মাসের ভ্যাট রিটার্ন জমা দিয়েছে। যার মধ্যে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড ২ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৬৪৩ টাকা, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড ১৬ হাজার ৭৮৫ টাকা ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড ২ হাজার ২৯৪ টাকার ভ্যাট জমা দিয়েছে। মোট ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৭২২ টাকা ভ্যাট জমা দিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার