যুক্তরাষ্ট্রে ফিরলেন আরও ৩২২ নাগরিক

যুক্তরাষ্ট্রে ফিরলেন আরও ৩২২ নাগরিক
করোনাভাইরাস মহামারীতে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সঙ্কটে পড়া যুক্তরাষ্ট্রের ৩২২ জন নাগরিক একটি বিশেষ ফ্লাইটে দেশের পথে রওনা হয়েছেন।

রোববার সন্ধ্যায় উড়োজাহাজটি ঢাকা ছাড়ে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ৩২২ জন মার্কিন নাগরিক ও ২টি কুকুর ও একটি পোষা বিড়াল যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করে।

বাংলাদেশে থাকা নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরাতে উদ্যোগের কথা গত সপ্তাহে জানিয়েছিল ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

গত সোমবার কাতার এয়ারওয়েজের আরেকটি বিশেষ ফ্লাইটে ২৬৯ জন যুক্তরাষ্ট্রের নাগরিক তাদের ৯টি পোষা কুকুর নিয়ে বাংলাদেশ ছেড়েছিল।

বৃহস্পতিবার বাংলাদেশে অবস্থানরত ৩২৬ জন জাপানি নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে ফেরেন।

তার আগে মালয়েশিয়া থেকে আসা একটি এয়ারক্রাফটে সে দেশের ২২৫ জন নাগরিক এবং ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের দেশের ১৩৯ জন ফিরে যান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা