Ortho Songbad আর্কাইভ

সূচকের ধারাবাহিক উত্থানে চলছে লেনদেন

সূচকের ধারাবাহিক উত্থানে চলছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে এক হাজার ২৯৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৬১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

মুল সাইট থেকে

পুজিবাজার