Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির কারণ জানে না পেপার প্রসেসিং

দর বৃদ্ধির কারণ জানে না পেপার প্রসেসিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর বিনা কারণেই অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ২২ আগস্ট জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ১২১.৪০ টাকায়। আর ২২ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৭৩.৬০ টাকায়। অর্থাৎ এই ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫২.২০ টাকা বা ৪৩ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার